রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
ধান তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রায়গঞ্জের যুবকের ১৪ বছর পর এশিয়ান বিচ গেমসে পদক পুনরুদ্ধার,নারী কাবাডি দলকে প্রতিমন্ত্রীর অভিনন্দন নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেফতার ৩ মুন্সিগঞ্জে লঞ্চে অসুস্থ শিশুকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা উল্লাপাড়ায় ফুটওভার ব্রীজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত এক ট্রেনযাত্রী নিহত তাড়াশে বজ্রপাতে ফসলের মাঠে প্রাণ গেল কৃষকের মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩৮ জন গ্রেফতার একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকা ব্যয়ে ১৪ প্রকল্প অনুমোদন পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রায়গঞ্জে সরকারি সহায়তা ছাড়াই স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার যুবকদের

পারভেজ সরকার / ১০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অনুপযোগী হয়ে থাকা একটি গ্রামীণ সড়ক অবশেষে বদলে গেল স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে। এতে নতুন করে স্বস্তি ফিরেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই দক্ষিণপাড়া এলাকার মানুষদের মাঝে।

রবিবার (২৬ এপ্রিল) সকালে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে স্থানীয় তরুণ ও ছাত্রশিবিরের কর্মী-সমর্থকেরা একত্রিত হয়ে সড়কটির খানাখন্দ ভরাট ও মেরামতের কাজ করেন। কোনো ধরনের সরকারি বরাদ্দ ছাড়াই নিজেদের উদ্যোগ ও শ্রমে তারা সড়কটি চলাচলের উপযোগী করে তোলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এই সড়কটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল। সামান্য বৃষ্টি হলেই কাদা-পানিতে পথ চলা কঠিন হয়ে পড়ত। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও সাধারণ পথচারীরা চরম ভোগান্তির শিকার হতেন।

তবে এবার স্থানীয় তরুণদের এই উদ্যোগে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তারা জানান, “ইচ্ছা ও ঐক্য থাকলে অনেক কিছুই সম্ভব। আমরা সবাই মিলে চেষ্টা করেছি, তাই সাময়িকভাবে হলেও রাস্তা চলাচলের উপযোগী করা গেছে।

তবে তারা এটিকে স্থায়ী সমাধান নয় বলেই মনে করছেন। এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটির স্থায়ী সংস্কার প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ভোগ আর না থাকে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, শুধু সাময়িক উদ্যোগ নয় মৌলিক অবকাঠামো উন্নয়নে টেকসই পরিকল্পনা গ্রহণ করা হোক।

চান্দাইকোনা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. নয়ন শেখের নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন আতিকুল ইসলাম, আতিকুল ইসলাম আতিক, নাসিম শেখ, মোহাম্মদ জসিম উদ্দিন, সেলিম রেজা, মুস্তাকিম, মামুন, মেহেদী হাসান, আজিম উদ্দিনসহ স্থানীয় আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর