বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মিটফোর্ডে চুরি রোধে আনসারের কঠোর নজরদারি, আবারও চোর আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২ মে, ২০২৬



রাজধানীর মিটফোর্ড হাসপাতাল-এ আবারও মোবাইল ফোন চোর আটক করেছে আনসার সদস্যরা। শনিবার (২ মে ) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে হাসপাতালের ১ নম্বর ভবনের পার্কিং এলাকায় টহল ডিউটির সময় এপিসি সাইফুল ইসলাম ও আনসার সদস্য আসাদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

আজ রাতে আনসার সদর দফতরের উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোবাইল ফোন চুরি করে পালানোর সময় মো. জয় (৩২) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে চুরি হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যাচাই-বাছাই শেষে ফোনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক ব্যক্তিকে পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে হাসপাতালের পুলিশ বক্সে সোপর্দ করা হয়।

এর আগের দিনও একই হাসপাতালে আনসার সদস্যরা আরেক চোরকে আটক করে চুরি হওয়া মালামাল উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দেন। ফলে হাসপাতালের নিরাপত্তা জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে এ ঘটনায় স্বস্তি ফিরেছে।

মোবাইল ফোন চিকিৎসা সেবায় জরুরি যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হওয়ায় চুরি প্রতিরোধে আনসারের তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা।

হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের এমন কার্যকর ভূমিকার প্রশংসা করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর