রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সর্বশেষ
‘তৃণমূলের প্রতিভায়ই গড়বে বিশ্বমুখী ক্রীড়া’-কূটনীতিতেও নতুন জোর: আমিনুল হক রায়গঞ্জে বেড়া তুলে রাস্তা বন্ধের অভিযোগ, বিপাকে ২০ পরিবার সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা: আসামি যুবলীগ নেতাসহ ২৩ এলএসডি গোডাউনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগ রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৪ বর্ষার আগে জলাবদ্ধতা রোধে মাঠে রাসিক, রাতদিন ড্রেন পরিষ্কার কার্যক্রম তদারকিতে প্রশাসক কাজিপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন- সফল করার লক্ষ্যে শিক্ষকদের ওরিয়েন্টেশন  উল্লাপাড়ায় নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার  রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার রাস্তা তৈরির ৪ দিন পর ইট তুলে নিলেন বিএনপি নেতা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া আঞ্চলিক সড়কের পাশ থেকে নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। রবিবার বেলা ১২টার দিকে খবর পেয়ে পুলিশ কাপড় দিয়ে পেচানো সদ্যজাত শিশুর মরদেহ উদ্ধার করে।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক মোঃ সারোয়ার হোসেন জানান, উপজেলার শ্রীকোলা-ধামাইকান্দি আঞ্চলিক সড়কের পুঠিয়া গ্রামের পশ্চিম পাশে রাস্তার ধার থেকে নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ  মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, সকালে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নবজাতকটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, কে বা কারা নবজাতককে ফেলে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর