রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ
‘তৃণমূলের প্রতিভায়ই গড়বে বিশ্বমুখী ক্রীড়া’-কূটনীতিতেও নতুন জোর: আমিনুল হক রায়গঞ্জে বেড়া তুলে রাস্তা বন্ধের অভিযোগ, বিপাকে ২০ পরিবার সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা: আসামি যুবলীগ নেতাসহ ২৩ এলএসডি গোডাউনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগ রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৪ বর্ষার আগে জলাবদ্ধতা রোধে মাঠে রাসিক, রাতদিন ড্রেন পরিষ্কার কার্যক্রম তদারকিতে প্রশাসক কাজিপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন- সফল করার লক্ষ্যে শিক্ষকদের ওরিয়েন্টেশন  উল্লাপাড়ায় নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার  রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার রাস্তা তৈরির ৪ দিন পর ইট তুলে নিলেন বিএনপি নেতা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন- সফল করার লক্ষ্যে শিক্ষকদের ওরিয়েন্টেশন 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬

হাম-রুবেলা নির্মূল ও নিয়ন্ত্রণে রাখতে  ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ সফল করার লক্ষ্যে  কাজিপুরে সরকারি প্রাথমিক ও কেজি স্কুলের শিক্ষকদের নিয়ে উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 শনিবার ৩ মে ২০২৬ উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে কমপ্লেক্সের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সহযোগিতায়  Gavi, The Vaccine Alliance ও World Health Organization, Bangladesh।কাজিপুর
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, “হাম ও রুবেলা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। ক্যাম্পেইন সফল করতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। নিজ স্কুলের ৬ মাস থেকে ৫ বছরের নিচের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে হবে।”
সভাপতির বক্তব্যে ডাঃ মোঃ রাসেল বলেন, “এবার ১ ডোজ এমআর টিকা দেওয়া হবে। টিকা সম্পূর্ণ নিরাপদ। শিক্ষা প্রতিষ্ঠানেই অস্থায়ী কেন্দ্র করে টিকা দেওয়া হবে। গুজবে কান দেওয়া যাবে না। এছাড়া স্থায়ী কেন্দ্র ও কমিউনিটিতে টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হয়।”
স্বাস্থ্য সহকারী পরিদর্শক ইনচার্জ শরিফুল ইসলাম মজনু ক্যাম্পেইনের কারিগরি দিক, টিকাদানের কৌশল, প্রতিবেদন তৈরি ও AEFI ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি শিক্ষকদের মাঠ পর্যায়ের দায়িত্ব ও করণীয় তুলে ধরেন।
ওরিয়েন্টেশনে স্বাস্থ্য পরিদর্শক সহকারী ও ভেকসিনেশন সুপার ভাইজার আলহাজ্ব মোঃ আবু তালেব সহ  উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর