রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ
ঢামেক ও সোহরাওয়ার্দীতে হারানো দুই শিশু উদ্ধার, মায়ের কোলে ফিরিয়ে দিলো আনসার সদস্যরা মাদক ও অপরাধ দমনে পুলিশ-ব্যবসায়ী যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ স্পিকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ ‘তৃণমূলের প্রতিভায়ই গড়বে বিশ্বমুখী ক্রীড়া’-কূটনীতিতেও নতুন জোর: আমিনুল হক রায়গঞ্জে বেড়া তুলে রাস্তা বন্ধের অভিযোগ, বিপাকে ২০ পরিবার সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা: আসামি যুবলীগ নেতাসহ ২৩ এলএসডি গোডাউনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগ রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৪
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ

পাবনা প্রতিনিধি : / ৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬

পাবনায় ইয়াং জার্নালিস্টের উদ্যোগে বৃক্ষরোপণের করেন ভুমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। শনিবার ২ এপ্রিল বিকেলে পাবনা সার্কিট হাউজ চত্বরে কাঠবাদামের চারা রোপণ করেন তিনি। বৃক্ষরোপণে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপি, পাবনা-৫ আসনের সংসদ সদস্য এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ্যাড. সেলিম রেজা হাবিব, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী খালেদ হোসেন পরাগ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণের গুরুত্ব ও বহুদূর প্রসারী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ৪ এপ্রিল পাবনা জেলা স্কুল চত্বরে ইয়াং জার্নালিস্ট ফোরামের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।

ইয়াং জার্নালিস্ট ফোরামের সভাপতি তারেক খান, সহ-সভাপতি আর কে আকাশ, সাধারণ সম্পাদক রনি ইমরান, সদস্য তরু তমালসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণে সহযোগিতা করেন বাংলাদেশের জলবায়ু ও সবুজায়নের চেয়ারম্যান পরিবেশবিদ মো. নুরুল ইসলাম কামাল। উষ্ণায়ন ও পরিবেশগত পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ইয়াং জার্নালিস্ট ফোরামের বৃক্ষরোপণের উদ্যোগ আগামীতে চলমান থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর