সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহী নগরীতে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার নীলফামারীর ডিমলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত রায়গঞ্জের শ্যামনাই-দূর্গাপুর সড়ক সংস্কারে এগিয়ে এলেন ইঞ্জিনিয়ার সাব্বির রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব পালিত জামায়াতের ‘অপপ্রচার’ ও আওয়ামী লীগের ‘সন্ত্রাসের’ প্রতিবাদে রূপনগরে বিএনপির বিক্ষোভ মিছিল সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযান, ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ আটক ৬ রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার হাম সংক্রমণ ঠেকাতে ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, রাজশাহীতে লক্ষ্যমাত্রা ২৭ লাখ শিশু বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

স্পিকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক: / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি।

রবিবার স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে স্পিকার বলেন, বাংলাদেশ ও আলজেরিয়ার জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক মেলবন্ধনের শক্ত ভিত্তি ভবিষ্যতে দুই দেশের যৌথ অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে। তিনি কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিক উন্নয়নে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতি আলজেরিয়ার সমর্থন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে।

স্পিকার বলেন, গত ১৬ বছরে শেখ হাসিনার শাসনামলে দেশের গণতন্ত্র চ্যালেঞ্জের মুখে পড়েছিল। বিরোধী দলগুলোর ওপর দমন-পীড়ন এবং বিচারবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ তুলে তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।

তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মত্যাগের কথাও স্মরণ করে বলেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার হয়েছে।

আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. সাইদানি বলেন, বাংলাদেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আলজেরিয়ার সরকার ও জনগণ এর ভূয়সী প্রশংসা করেছে।

বৈঠকে উভয়পক্ষ দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ক্রীড়া, কারিগরি সহায়তা, জাহাজ নির্মাণ শিল্প, তৈরি পোশাক রপ্তানি, শিক্ষাক্ষেত্রে সহযোগিতা এবং জ্বালানি খাত নিয়ে মতবিনিময় করেন।

স্পিকার আলজেরিয়ার সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে আলজেরিয়ার দূতাবাসের প্রতিনিধিদলের সদস্যবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর