শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
টানা বৃষ্টির মধ্যেও শুরু আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচের সিপাহি নিয়োগের বাছাই যুক্তরাষ্ট্রের বিশেষ ফ্লাইটে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ট্রাম্প প্রশাসন মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ২ কেরাণীগঞ্জে প্রেমের দ্বন্দ্বে কিশোরীকে গলা কেটে হত্যা, গ্রেফতার ১ পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ড্রেজারসহ ৫ বালু উত্তোলনকারী আটক নাটোরে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিদ্যুত, খনিজ ও জ্বালানী মন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে সন্ত্রাসী ইন্নার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল চৌহালীতে ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নতুন ছবির জন্য ২৫ কেজির বেশি ওজন বাড়াচ্ছেন ভিকি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মাদক ও অপরাধ দমনে পুলিশ-ব্যবসায়ী যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদকঃ / ৬১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬

কিশোরগঞ্জে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (০৩ মে) জেলা পুলিশ কিশোরগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। সভায় পুলিশ সুপার বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই, চুরি ও ডাকাতি প্রতিরোধ, যানজট নিরসন এবং কিশোর গ্যাং প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নাগরিক সমস্যা নিয়ে আলোচনা করেন।

তিনি ব্যবসায়ী সমাজ ও পুলিশ প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা, মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ কে এম মুজিবুর রহমানসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর