বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কেরানীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পৃথক অভিযানে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৭০টি ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।

বুধবার (১৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন।

তিনি জানান, গত মঙ্গলবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে পরান মিয়া ওরফে শাহিন (২১) নামে এক ব্যক্তিকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। একই অভিযানে আড়াকুল এলাকার সুমন (৩৫) নামে আরেক ব্যক্তিকে ৫০টি ইয়াবাসহ আটক করা হয়।

এছাড়া বুধবার ভোরে আনোয়ার মিয়ার পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহীম মিয়া (৫২) নামে এক ব্যক্তিকে ২০টি ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ। তার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় হলেও বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের ব্রাহ্মণগাঁও এলাকায় বসবাস করতেন।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং এসময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর