বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু সিরিয়াস জনগণ দেখার অপেক্ষায় আছে- ​এমপি রফিকুল ইসলাম খান স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান সিংড়ায় চুরির অভিযোগ করায় সংঘর্ষ, গোলাগুলিতে আহত-৫ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে ৭ দিনে ৩ কোটি ৯৭ লাখ মিটার অবৈধ জাল জব্দ, গ্রেফতার ২৮১ আরো ৩ উপদেষ্টা ও ১ বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল তেজগাঁও জোনের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৮৫ গাড়িচালকের সঙ্গে পরকীয়া রবি চৌধুরীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে ক্ষুদ্র ও প্রান্তিক  কৃষকদের মাঝে বিনামূল্যে  শীতকালীন ফসলের   বীজ ও সার বিতরণ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের কাজিপুরে ২০২৫/২৬ অর্থবছরে রবি  মৌসুমে সরিষা, গম,চিনাবাদাম, সূর্যমুখী,শীতকালীন পিঁয়াজ, মসুর, অড়হড় ও খেসারী  শীতকালীন শাকসবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে  বীজ   এবং রাসায়নিক   সার বিতরণ  করা হয়েছে। সোমবার (৩  নভেম্বর  ) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  কাজিপুর  আয়োজিত অত্র কার্যালয় চত্বরে   কৃষকদের  মাঝে বীজ ও   সার বিতরণ করা হয়েছে।
বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি   কাজিপুর  উপজেলা  নির্বাহী  অফিসার মোস্তাফিজুর রহমান । এতে অনুষ্ঠানের   সভাপতি হিসেবে   স্বাগতিক বক্তব্য রাখেন  উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ  শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান,  অতিরিক্ত কৃষি অফিসার ফয়সাল আহমেদ,  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হযরত আলী ,উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, শাহীন আলম, মুসলিম উদ্দিন   প্রমুখ।এ সময় শীতকালীন শাক সবজির সরিষা – ৪০০০ জন কৃষক , জনপ্রতি  বীজ ১ কেজি,১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি।, গম ৩৩০ জন কৃষক,জনপ্রতি  ২০ কেজি  বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি,চীনাবাদাম ৩৭০০ জন কৃষক,  প্রত্যেকে ১০ কেজি  বীজ ১০ কেজি ডিএপি, ৫কেজি এমওপি, শীতকালীন ৩০ জন,জনপ্রতি ১ কেজি  বীজ ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি,মসুর ১২০ জন,জনপ্রতি ৫ কেজি  বীজ ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি,খেসারী ১১০০জন,জনপ্রতি ৮ কেজি  বীজ ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি,সূর্যমুখী ৩০ জন,জনপ্রতি ১কেজি  বীজ ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি ও অড়হড় ১০
জন,জনপ্রতি ২কেজি  বীজ ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি। কৃষি বিভাগের কাছ থেকে জানা যায়  মোট ৫ হাজার কৃষক কে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর