শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই- এমপি জাহাঙ্গীর বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বকে আরো সুদৃঢ় করবে ‘নেপাল উৎসব’ – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে পরিবারকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে- এমপি মঞ্জু কাজিপুরে আমিনা মনসুর কলেজে নবাগত সভাপতি কে সংবর্ধনা ও মুক্তমঞ্চ  উদ্বোধন  রাজশাহীতে স্পোর্টস সাইন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস ভূমিমন্ত্রীর রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেফতার ৪ ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন, রাজশাহীর পাবায় ৬৬৯ পরিবার অন্তর্ভুক্ত বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, ড. আব্দুস সাত্তার সভাপতি, রাশেদ সম্পাদক নাটোরে স্বামীকে কুপিয়ে হত্যা করায় স্ত্রী আটক সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ড পেয়ে খুশি ৬৫৪ জন নারী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পল্লবীতে মাদক-সন্ত্রাস প্রতিরোধে কমিউনিটি পুলিশিং জোরদারের আহ্বান প্রতিমন্ত্রী আমিনুলের

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬


“কমিউনিটি পুলিশিং, সবাই মিলে গড়ি নিরাপদ সমাজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি ও কিশোর অপরাধ প্রতিরোধে রাজধানীর পল্লবী থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ১০টায় পল্লবী থানা এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার এস. এন. মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার।

অনুষ্ঠানের শুরুতে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার স্বাগত বক্তব্য দেন। পরে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন।

এ সময় ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এস. এন. মো. নজরুল ইসলাম উপস্থিত জনসাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

তিনি একটি সুন্দর সমাজ গঠনে পারিবারিক শিক্ষা, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। নিরাপদ সমাজ গঠনে পুলিশ ও জনগণকে একযোগে কাজ করার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালনা এবং স্থানীয় পর্যায়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পল্লবী জোন), সহকারী পুলিশ কমিশনার (পল্লবী জোন) মো. জাহিদ হোসেন, অফিসার ইনচার্জ পল্লবী থানা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর