বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
দৌড়ে রাস্তা পার হতে গিয়ে জিয়ানগরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন কানিজ ফাতেমা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার খেলাধুলাকে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতে  মিষ্টির দোকান কে ২০ হাজার টাকা জরিমানা  শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ কেরালার পর কলকাতার চলচ্চিত্র উৎসবেও ‘বনলতা সেন’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে স্পোর্টস সাইন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস ভূমিমন্ত্রীর

রাজশাহী প্রতিনিধি : / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

দেশে স্পোর্টস সাইন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু বলেছেন, সময়ের দাবি বিবেচনায় রাজশাহী থেকেই এ উদ্যোগ শুরু হতে পারে। তিনি বলেন, স্পোর্টস সাইন্স বিশ্ববিদ্যালয় রাজশাহীতেই হবেই হবে ইনশাআল্লাহ।

শনিবার (১৬ মে) দুপুরে শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজ আয়োজিত বাংলাদেশে স্পোর্টস সাইন্স ইউনিভার্সিটির প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে।

ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী দীর্ঘদিন ধরে শিক্ষা নগরী হিসেবে পরিচিত। এখানে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তাই স্পোর্টস সাইন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য রাজশাহী উপযুক্ত স্থান।
তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়াখাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা চালু করেছেন, যার মাধ্যমে কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি জাতীয় ক্রীড়াবিদদের জন্য প্রথমবারের মতো মাসিক ভাতা চালু করা হয়েছে।

মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীতে শহীদ জিয়াউর রহমান স্পোর্টস সাইন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা একটি দূরদর্শী পরিকল্পনা। এ ধরনের বিশ্ববিদ্যালয়ের জন্য বড় পরিসরের জায়গা প্রয়োজন হবে। তিনি জানান, শহরের পূর্ব বা পশ্চিম প্রান্তে উপযুক্ত স্থান নির্ধারণ করা যেতে পারে। এ ক্ষেত্রে নওদাপাড়ায় পূর্বে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জায়গা বিবেচনায় আনার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, রাজশাহী আমাদের গর্ব, এটি আমাদের শেকড়। এ অঞ্চলের উন্নয়নে আমরা সবসময় পাশে থাকবো। আপনারা সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দিন, আমরা বিষয়টি যথাযথভাবে বিবেচনা করবো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন, এরশাদ আলী ঈশা এবং ড. মো. ইব্রাহিম আলী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এম. রফিকুল ইসলাম।

এছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন ড. নুরুল হোসেন চৌধুরী, ড. মোহাম্মদ হাবীবুর রহমান, ড. মোঃ আব্দুল আলিম এবং ড. মোঃ মামুনুর রশিদ। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোস্তাফিজুর রহমান এবং শারমিন আক্তার শান্তা।#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর