বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু সিরিয়াস জনগণ দেখার অপেক্ষায় আছে- ​এমপি রফিকুল ইসলাম খান স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান সিংড়ায় চুরির অভিযোগ করায় সংঘর্ষ, গোলাগুলিতে আহত-৫ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে ৭ দিনে ৩ কোটি ৯৭ লাখ মিটার অবৈধ জাল জব্দ, গ্রেফতার ২৮১ আরো ৩ উপদেষ্টা ও ১ বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল তেজগাঁও জোনের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৮৫ গাড়িচালকের সঙ্গে পরকীয়া রবি চৌধুরীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় তিন লাখ টাকার চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন

নাসিম নাটোর প্রতিনিধি : / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

জলজ জীববৈচিত্র্য রক্ষায় প্রচারণা

বর্ষার শেষ ভাগে চলনবিলের জলজ প্রাণিকূল ও জীববৈচিত্র্য রক্ষায় দিনভর প্রচারণা চালিয়ে মৎস্য অধিদপ্তর। একই সাথে তিন লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে। সোমবার দিনব্যাপি চলনবিলের সিংড়া-টু-তাড়াশ সড়কের শহরবাড়ি, কয়ড়াবাড়ি, কান্তনগর ও পেট্রোবাংলা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তিন লক্ষাধিক টাকা মূল্যের শতাধিক চায়না জাল জব্দ করে প্রশাসন। পরে শহরবাড়ি এলাকায় জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।
এসময় বিলের জলজ জীববৈচিত্র্য ও শামুক, ঝিনুক রক্ষায় বিভিন্ন পয়েন্টে পথসভা ও প্রচারণা চালান নাটোর জেলা মৎস্য কর্মকর্তা ওমর আলী। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশ কর্মী রিপন হোসেন, থানা পুলিশ ও মৎস্য অধিদপ্তরের লোকজন।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বর্ষার শেষ ভাগে নতুন করে চায়না জালে চলনবিল ভরে গেছে। বিলের শামুক, ঝিনুক, কাঁকড়া এবং জলজ জীববৈচিত্র্যে মারা পড়ছে। প্রশাসনের পাশাপাশি তারাও সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন।
নাটোর জেলা মৎস্য কর্মকর্তা ওমর আলী বলেন, অসাধু ব্যক্তিরা চায়না জাল দিয়ে মাছ ও জীববৈচিত্র্য নিধন করছে। সচেতনতার পাশাপাশি অভিযান চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর