রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল স্পেন

অনলাইন ডেস্ক: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬
- সংগৃহীত ছবি

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজধানী মাদ্রিদ। স্থানীয় সময় শনিবার (২৩ মে) প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে নামেন হাজার হাজার মানুষ। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

রয়টার্স জানায়, মাদ্রিদে বিক্ষোভ ছড়িয়ে পড়লে একপর্যায়ে একদল উত্তেজিত প্রতিবাদকারী প্রধানমন্ত্রী সানচেজের সরকারি বাসভবনের চারপাশের নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। স্প্যানিশ টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, সানচেজের সরকারি বাসভবন মনক্লোয়া প্যালেসের দিকে যাওয়া প্রধান সড়কে মুখোশধারী কয়েকজন বিক্ষোভকারীকে আটক করছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্প্যানিশ সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই গণবিক্ষোভে দেশটির প্রধান বিরোধী দল পিপলস পার্টি এবং কট্টর ডানপন্থী দল ভক্স-এর শীর্ষ নেতারাও শামিল হন। আন্দোলনকারীরা এ সময় স্পেনের জাতীয় পতাকার পাশাপাশি সমাজতান্ত্রিক মাফিয়ার পদত্যাগ চাই সহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

বিক্ষোভের একপর্যায়ে একদল আন্দোলনকারী প্রধানমন্ত্রী সানচেজের সরকারি বাসভবন মনক্লোয়া প্যালেস-এর চারপাশের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন।

স্পেনের রাজনৈতিক অঙ্গনে এই উত্তেজনার সূত্রপাত হয় মঙ্গলবার(১৯ মে)। দেশটির একটি আদালত ঘোষণা দেন যে সাবেক সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরোর বিরুদ্ধে অবৈধ প্রভাব খাটানো ও অর্থপাচার চক্র পরিচালনার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। এই ঘোষণা বর্তমান বামপন্থী সরকারের ওপর নতুন করে বড় রাজনৈতিক ধাক্কা দিয়েছে। প্রধানমন্ত্রী সানচেজের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত জাপাতেরো অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে সানচেজের স্ত্রী বেগোনিয়া গোমেজের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হলে পেদ্রো সানচেজ সাময়িকভাবে পদত্যাগের কথা বিবেচনা করেছিলেন। তবে পরে তিনি দাবি করেন যে এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং কট্টর ডানপন্থীদের চাপে করা হচ্ছে। তবে নতুন করে ঘনিষ্ঠ মিত্রের বিরুদ্ধে অর্থপাচারের তদন্ত শুরু হওয়ায় দেশজুড়ে আবারও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তীব্র হয়ে উঠেছে।

শনিবারের এই বিশাল সমাবেশে কত মানুষের সমাগম হয়েছিল তা নিয়ে দুই ধরনের তথ্য পাওয়া গেছে। আন্দোলনের আয়োজকদের দাবি, প্রায় ৮০,০০০ মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছেন। অন্যদিকে, মাদ্রিদে নিযুক্ত স্পেন সরকারের প্রতিনিধির পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভাকারীর সংখ্যা ছিল প্রায় ৪০,০০০। সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর