বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আনসার ও ভিডিপি মহাপরিচালকের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫





বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খেলোয়াড়দের সঙ্গে ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমস–২০২৫ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মঙ্গলবার (৪ নভেম্বর ) সকালে বাহিনীর সদর দপ্তরের কনফারেন্স রুমে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মহাপরিচালক খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠেয় ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে অংশগ্রহণের জন্য শুভকামনা জানান। তিনি খেলোয়াড়দের উদ্দেশে বলেন,তোমরা শুধু বাহিনীর সদস্য হিসেবেই নয়, লাল-সবুজের পতাকার প্রতিনিধি হিসেবে বাংলাদেশের মর্যাদা রক্ষার দায়িত্ব নিয়ে যাচ্ছো। শৃঙ্খলা, নিষ্ঠা ও ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের মান সমুন্নত রাখতে তোমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে।

উল্লেখ্য, আগামী ৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমস–২০২৫। ইসলামিক সংহতি খেলাধুলা সমিতি (ISSA) অনুমোদিত এই আসরে অংশ নেবে ৫৭টি দেশ। বাংলাদেশের হয়ে ১০টি ইভেন্টে মোট ৩৬ জন খেলোয়াড় অংশ নেবেন। এর মধ্যে বাংলাদেশ আনসার ও ভিডিপির ১৫ জন গর্বিত খেলোয়াড় এবং ৩ জন কোচ রয়েছেন— যা বাহিনীর জন্য এক অনন্য গৌরবের বিষয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর