মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
অসহায় নারীদের স্বাবলম্বী করতে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত কাজিপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিদর্শন করেন অডিট অধিদপ্তরের উপপরিচালক পরিবারকে রেস্টুরেন্টে রেখে নিখোঁজ, ৬ দিন পর উদ্ধার, মুক্তিপণের ২৫ লাখ টাকাসহ গ্রেফতার ৪ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৮২ জিয়ানগরে আলোচিত গৃহবধূ হত্যা মামলার  আসামী কামাল পঞ্চায়েত র‌্যাবের হাতে গ্রেপ্তার মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জন গ্রেফতার কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে অনার্স শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ সিরাজগঞ্জের সলঙ্গায় দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হবিগঞ্জে দফায় দফায় সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি : / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলার খড়কি গ্রামে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের কালা কারী মিয়ার ছেলে আহমদের মালিকানাধীন ঢাকার একটি ফার্নিচার দোকান থেকে ঈদের আগে মুর্শেদ কামালের ছেলে তোফাজ্জল (৩৫) কিছু টাকা ধার নেন। পরে ওই টাকা দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকালে খড়কি গ্রামে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ চলাকালে এক পক্ষ মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে অপর পক্ষ এতে আপত্তি জানায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

মঙ্গলবার বিকাল থেকে শুরু হওয়া সংঘর্ষ রাতভর ও বুধবার দুপুর পর্যন্ত দফায় দফায় চলতে থাকে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, টাকা-পয়সা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই দিনে ১৪ রাউন্ড টিয়ারশেল ও ৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। বুধবার দুপুর ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর