রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
দীপিকার ‘না’ যেখানে, প্রীতির সেখানে ১৮ ঘণ্টা! ফ্রেডি আদুকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন সুলিভান ৩৬ হাজার ফুট উচ্চতায় বিকল এয়ার ইন্ডিয়ার তিন হাইড্রোলিক ব্যবস্থা, আহত ২৪ ‘লং মার্চ’ নিয়ে স্লোগান, ছাত্রদল নেতার ভিডিও ঘিরে তোলপাড় আমি কাতারে হামলা করেছি, বোমাও ফেলেছি: নেতানিয়াহু প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে নিষিদ্ধ ঘোষিত আ-লীগের ১৪ নেতাকর্মী কারাগারে

এম.এ.জলিল রানা.জয়পুরহাট: / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

জয়পুরহাটে নিষিদ্ধ ঘোষিত আ-লীগের ১৪ নেতাকর্মী কারাগারে। জেলায় জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের মামলা সহ একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত আ-লীগের ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৩ জুন-২০২৬) জয়পুরহাট আমলি আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন চাইলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল তা নামঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, সাবেক উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহিদ, সদর উপজেলা আ-লীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা ও পৌর আ-লীগের সভাপতি এস কে আব্দুল হক সহ ১৪ নেতাকর্মী দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বুধবার দিন তারা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তা নাকচ করে কড়া পুলিশি পাহারায় জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জয়পুরহাট আদালতের পিপি এ্যাড: শাহানুর রহমান শাহীন জানান, আসামিদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড সহ গুরুতর সব মামলা রয়েছে। অপরাধের গুরুত্ব বিবেচনা করেই আদালত তাদের জামিন নামঞ্জুর করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর