বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গোপালগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে হেলপারের মৃত্যু

অনলাইন ডেস্ক: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা (৩৫) নামের পিকআপ হেলপারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সেবা গ্রীনলাইন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার আব্দুস সাত্তারের ছেলে। মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি মালবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর কাভার্ড ভ্যানের হেলপার গাড়ির ভেতরে গুরুতর আহত অবস্থায় আটকে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল জানান, দুর্ঘটনার পর যানবাহন দুইটি জব্দ করা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর