বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে মাইক্রোবাস চাপায় ভিক্ষুক নিহত

নিজস্ব প্রতিবেদকঃ / ১১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

সিরাজগঞ্জ – কাজিপুর আঞ্চলিক সড়কের ছোনগাছা বাজারে মাইক্রোবাস চাপায় আব্দুল মুন্নাফ শেখ (৭০) নামে এক বৃদ্ধ ভিক্ষুক নিহত হয়েছেন। বুধবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্নাফ সিরাজগঞ্জ উপজেলার গোহলী ইউনিয়নের খাগা গ্রামের মৃত আজিমউদ্দিন শেখের ছেলে।

রাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, দুপুরের দিকে ভিক্ষুক আব্দুর মুন্নাফ ছোনগাছা বাজারে রাস্তা পার হবার সময় সিরাজগঞ্জ থেকে কাজিপুরগামী একটি দ্রুতগতির হাইস মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। সংবাদ পেয়ে বর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর