বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
স্বামীর মরদেহ উদ্ধার, স্ত্রী আটক আগ্নেয়াস্ত্র-গুলিসহ আটক যুবককে গণপিটুনি কান জয়ের পর এবার লোকার্নো চলচ্চিত্র উৎসবে সম্মাননা পাচ্ছেন ভার্জিনি এফিরা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুক্রবার আইজিপির সঙ্গে জাতিসংঘের বাংলাদেশবিষয়ক নিরাপত্তা উপদেষ্টার বৈঠক আম ব্যবসায়ীদের সুবিধার্থে শনিবার ব্যাংক খোলা যেসব এলাকায় চীনের মরুভূমিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের প্রতিকৃতি কেন? ম্যাকবুক ও আইপ্যাডের দাম বাড়াল অ্যাপল ট্রাফিক আইন ও গতিসীমা নিয়ন্ত্রণের ওপর দিনব্যাপী প্রশিক্ষণ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রস্তুতিমুলক  সভা অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ২০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী ২৮ জুন  সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৫ জুন দুপুরে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে মিলনায়তনে এই সভা  অনুষ্ঠিত হয়।
 সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন কাজিপুর  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান । সভায় বক্তারা বলেন, শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণ এবং রাতকানা রোগ প্রতিরোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। তাই নির্ধারিত দিনে ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের সচেতন করতে হবে।
সভায় ক্যাম্পেইন বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় টিকাদান কেন্দ্র প্রস্তুত রাখা, স্বেচ্ছাসেবক নিয়োগ, প্রচার-প্রচারণা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব বণ্টন বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়।স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রাসেল  বলেন, সরকারের এ গুরুত্বপূর্ণ কর্মসূচি সফল করতে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। এ বছর কাজিপুর উপজেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ৪৫৭৯ জন, ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত শিশু এবং কাজিপুর পৌরসভার ৬
মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ২১৯ জন, ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত ২৩৫১ জন শিশুকে  ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।উপজেলায় ১ টি স্থায়ী কেন্দ্র সহ ২৮৯ টি এবং পৌর এলাকার ৫৪ টি কেন্দ্রে সকাল থেকে এ কর্মসূচি পালন করা হবে। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, কৃষি অফিসার শরিফুল ইসলাম, শিক্ষা অফিসার মোহাম্মদ  নুরুল হুদা তালুকদার,মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা,   থানা অফিসার ইনচার্জ তদন্ত মনোজ কুমার, সুশীল সমাজের প্রতিনিধি পরিমল কুমার তরফদার, সাংবাদিক আব্দুল জলিল। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী নাসির উদ্দীন,
উপজেলা সমবায় অফিসার খালেদুজ্জামান খান,আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার তন্ময় কুমার, মেডিক্যাল অফিসার ডাক্তার সালেকীন,স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম, স্বাস্থ্য সহকারী পরিদর্শক আলহাজ্ব মোঃ আবু তালেব, স্বাস্থ্য সহকারী মামুন হোসেন  সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
সভা শেষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর