বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় সাঁড়াশি অভিযানে আটক ২৯৯ জন দ্রুতসময়ে মজুরি বাস্তবায়নের আশ্বাস পোশাকশিল্প মালিকদের জামিন নিতে সিএমএম আদালতে পরীমনি মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণের ইঙ্গিত, এবার সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সিরিয়ার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু আজ, যেভাবে করবেন ইরান যুদ্ধের উত্তেজনা কমার আশায় টানা চতুর্থ দিন কমল তেলের দাম যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রভাব বিশ্ববাজারে, কমল ডলারের দাম ভারতের জন্য যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহের পথ খুলছে কাতার সিলেট টেস্টে টস জিতে ব্যাটিংয়ে উইন্ডিজ, বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন ইরান যুদ্ধের কারণেই রিপাবলিকানদের বড় পরাজয়, স্বীকার করলেন ভ্যান্স
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ / ১৭৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের সলঙ্গায় ২৩৭গ্রাম হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। বুধবার রাত সারে ১০ টার দিকে সলঙ্গা থানার ভেংড়ি এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী মহাসড়কের উত্তর পাশে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন , নগত ৪,৭০০ টাকা ও ১টি ট্রাক জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ রবিউল ইসলাম (৫৫) ও একই জেলার গোদাগাড়ী থানার মাদারিপুর গ্রামের মৃত সমিরুদ্দিন শাহ্র ছেলে বাবুল শাহ্ (৬০)। বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , আসামিরা দীর্ঘ দিন ধরে মাদকদ্রব্য হেরোইন ট্রাকে বহন করে নিজ হেফাজতে রেখে ঢাকাশহর ও বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর