রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তাড়াশে দরিদ্র উপকারভোগীদের মাঝে গরু বিতরণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

‎সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক অনুদানে বকনা গরু বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে তাড়াশ পাবলিক লাইব্রেরী চত্বরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো. শাহজাহান দরিদ্র উপকারভোগীদের মাঝে গরু বিতরণ করেন। সাথে ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আব্দুল মজিদ।

‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা, তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, ভেটেনারি সার্জন ডা. মো. বাদল মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাইজুল ইসলাম, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংগঠন পরিবর্তনের সহ-সভাপতি মো. আমিরুজ্জামান, পরিচালক আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর