মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ
এয়ারপোর্টের অকশন ম্যানেজার পরিচয়ে কমদামে আইফোন বিক্রির ফাঁদ, প্রতারক গ্রেফতার মিরপুর বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ১২০ হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে ফারুক আহমেদের যোগদান শাহজালালে আনসারের মানবিক উদ্যোগে হারানো শিশু ফিরে গেল মায়ের কোলে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ সুপার বদরুল আলম মোল্লার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়ানোর অভিযোগ টেকনাফে সন্ত্রাসীদের আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, অস্ত্র ও গান পাউডার উদ্ধার কিট প্যারেডে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দিলেন নোয়াখালীর পুলিশ সুপার তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৬ পাহাড়ধসে বন্ধ সড়ক, হিল ভিডিপির তৎপরতায় দ্রুত সচল যোগাযোগ সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪০৬ আসামি গ্রেফতার,৫০ মামলা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬



রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫০ টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৬ জন,ওয়ায়ী বিভাগে ৩১ জন, মতিঝিল বিভাগে ৪৫ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১২০ জন, গুলশান বিভাগে ৩২ জন,উত্তরা বিভাগে ৪৩,ও গোয়েন্দা বিভাগে ৫ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকালে তাদের হেফাজত ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ২ হাজার ২৯০ পিস ইয়াবা, দরজা এবং জানালায় ব্যবহার্য অ্যালুমিনিয়াম ফ্রেমের ছোট বড় বিভিন্ন সাইজের (পুরাতন) টুকরা ১৫ (পনেরো) টি, ০১ টি চাকু, ১ টি এন্টিকাটার, ০৫ টি মোবাইল, ০১ টি মোটর সাইকেল ও নগদ ৮৩৫০ উদ্ধার করা হয়।

তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর