শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে -দুলু   

নাসিম নাটোর প্রতিনিধি : / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী  অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। রুশ-ভারতের দালালরা তাকে গ্রেফতার করে রেখেছিল, ৭নভেম্বর সিপাহ জনতার আন্দোলনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জেল থেকে মুক্ত করে এনেছিল। সে দিন বাংলাদেশের  স্বাধীনতা, গনতন্ত্র সার্বভ্রৌমত্ব রক্ষা পেয়ে ছিল। নইলে সেদিন বাংলাদেশ ভারতের অঙ্গ রাজ্যে পরিণত হতো। মুক্ত জিয়াউর রহমান এদেশে বহু দলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। দেশ এগিয়ে যাচ্ছিল, মাঝখানে আধিপত্যবাদের দোসররা ১৬/১৭ বছর দেশের স্বাধীনতা সার্বভ্রৌমত আবারও বিপন্ন করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারন করে ৩১ দফার মাধ্যমেই দেশ পরিচালনা করা হবে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভ্রৌম রাষ্ট্র হিসেবে আবারো পরিচিতি লাভ করবে।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নাটোর জেলা বিএনপির আয়োজিত উপশহর মাঠে র‌্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। জেলা বিএনপির আহবায়ক রহিম নেওযাজের সভাপতিত্বে ও  সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় আরো বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, দুলুর সহধর্মীনি সাবিনা ইয়াসমিন ছবি, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানে দুলু আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীষ্টান সহ সকল ধর্মের মানুষকে নিয়ে যে বাংলাদেশী জাতীয়তাবাদ জন্ম দিয়েছিলেন তার জন্যই আজ আমরা রাজনীতি করতে পারছি। ভাত ভোটের অধিকার ফিরে পেয়েছি।
বক্তব্য শেষে একটি বণ্যার্ঢ র‌্যালি বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপশহর মাঠে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর