শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজধানীতে ১০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার পারিবারিক ইস্যুকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানকে বিতর্কিত করার অপচেষ্টা সাবেক ডিএমপি কমিশনার শফিকুর রহমানের স্টাফ অফিসার মাসুদুর রহমান মনির চাকরিচ্যুত কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূল হোতা গ্রেফতার জিপ গাড়িতে বিশেষ কৌশলে লুকানো ৮০ হাজার ইয়াবা,গ্রেফতার ২ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের পাশে আমিনুল হক রথযাত্রা ও উল্টো রথযাত্রায় র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বাঁশখালীতে অবৈধ ট্রলিংয়ের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান, আটক ১৩ শরীয়তপুরে ভুয়া নার্স সেজে নবজাতক চুরির চেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় নারী আটক কাজিপুরে শহিদ জুলাই দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬



নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পড়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিক নিখোঁজ হয়েছেন। ফায়ার স্টেশনের একটি স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), নৌবাহিনী এবং কোস্ট গার্ডের ডুবুরি টিম ঘটনাস্থলে যোগ দিয়ে যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজ ডুবুরি মো. সাদিককে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, মো. সাদিকের জন্ম ২০০১ সালের ১০ অক্টোবর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমরাকান্দি গ্রামে। তার বাবা আশরাফ শেখ এবং মা লিলি বেগম। তিনি বিবাহিত।

২০২১ সালের ২৪ অক্টোবর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগ দেন সাদিক। বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রীয় পদকেও ভূষিত হয়েছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ ডুবুরিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব সংস্থা ঘটনাস্থলে সমন্বিতভাবে কাজ চালিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর