বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ
রাজধানীতে ১০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার পারিবারিক ইস্যুকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানকে বিতর্কিত করার অপচেষ্টা সাবেক ডিএমপি কমিশনার শফিকুর রহমানের স্টাফ অফিসার মাসুদুর রহমান মনির চাকরিচ্যুত কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূল হোতা গ্রেফতার জিপ গাড়িতে বিশেষ কৌশলে লুকানো ৮০ হাজার ইয়াবা,গ্রেফতার ২ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের পাশে আমিনুল হক রথযাত্রা ও উল্টো রথযাত্রায় র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বাঁশখালীতে অবৈধ ট্রলিংয়ের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান, আটক ১৩ শরীয়তপুরে ভুয়া নার্স সেজে নবজাতক চুরির চেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় নারী আটক কাজিপুরে শহিদ জুলাই দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রথযাত্রা ও উল্টো রথযাত্রায় র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬



ঢাকাসহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাব। উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো মহল যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব পালন করবে র‌্যাব।

বৃহস্পতিবার (১৬ জুলাই) র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে র‌্যাব পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত নিয়মিত অভিযান ও প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে সংঘবদ্ধ অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা তৎপর রয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে বাহিনীর সদস্যরা জনসাধারণের জন্য নিরাপদ সমাজ ও দেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

র‌্যাব জানায়, ১৬ জুলাই রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে সার্বিক ঝুঁকি পর্যালোচনা করে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা-সংক্রান্ত জারিকৃত নির্দেশনাগুলো বাস্তবায়নেও কাজ করছে বাহিনীটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় নিরাপত্তা হুমকি মূল্যায়ন করে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। গোয়েন্দা কার্যক্রম জোরদার, আগাম তথ্য সংগ্রহ, রথযাত্রার রুটে পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন, সাদা পোশাকে গোয়েন্দা দল নিয়োগ এবং সন্দেহভাজন ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।

এ ছাড়া ২৪ জুলাই উল্টো রথযাত্রার সময় জুমার নামাজসহ অন্যান্য নামাজের সময় বিশৃঙ্খলা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে বলেও জানানো হয়।

র‌্যাব আরও জানায়, রথযাত্রা ও উল্টো রথযাত্রাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নকারী তথ্য, গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি শনাক্ত করতে সাইবার পেট্রোলিং জোরদার করা হবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

র‌্যাব বলেছে, রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত, অপরাধ প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বাহিনীটি বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর