শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- চলে শারীরিক নির্যাতন, উদ্ধার করবে কে ? কাজিপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা  কর্মসূচি   উদ্বোধন কামারখন্দে চালকল মালিক সমিতির সভাপতি সুমন,সম্পাদক রবিউল সিরাজগঞ্জে ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ বাহরাইনে প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা সুনামগঞ্জে সন্তানদের নিয়ে বাবার বিষ পান, তিন শিশুর মৃত্যু হরমুজ প্রণালিতে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে ট্যাংকারে আগুন সকালে কিশমিশ ভেজানো পানি পানের উপকারিতা ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে বেশি: রিপোর্ট আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জিপ গাড়িতে বিশেষ কৌশলে লুকানো ৮০ হাজার ইয়াবা,গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬


নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে একটি জিপ গাড়িতে লুকিয়ে রাখা ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি জিপ গাড়ি। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উপজেলার চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার রূপসা শপিং কমপ্লেক্সে এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় বেহুলা ইউনিয়নের ইটমুনি হেতালিয়া পাড়ার মৃত মোজাফফর আহমদ সিকদারের ছেলে মো. পারভেজ (৪২) ও একই গ্রামের শেখ চাঁন মিয়ার ছেলে মো.বিপ্লব (৪৮)। এর মধ্যে পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বেগমগঞ্জ মডেল থানায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাসিরুদ্দিন বলেন, গোপন খবর পেয়ে ভোরে রূপসা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালানো হয়। এ সময় একটি কালো রঙের হার্ডজিপ গাড়িতে তল্লাশি চালানো হয়।

এক পর্যায়ে গাড়িটির পেছনের ডান পাশের দরজায় বিশেষভাবে লুকানো অবস্থায় ৮০ হাজার ৩৬০টি ইয়াবা পাওয়া যায়; যার আনুমানিক বাজারমূল্য আড়াই কোটি টাকা বলে জানান তিনি।

ইয়াবাগুলো সাদা স্কচটেপে মোড়ানো ৪১টি কাগজের প্যাকেটের মধ্যে ১৯৬টি নীল রঙের জিপারযুক্ত পলি ব্যাগে রাখা ছিল বলে জানান এসপি।

নাসিরুদ্দিন বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দুপুরে তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর