রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ
শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক কাজিপুরে জাতীয়তাবাদী ওলামা দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি ৪ বছরের কন্যাকে রেখে ট্রেন থেকে নেমে গেলেন মা, ৯৯৯ ফোনকলে উদ্ধার কাজিপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আালোচনার শীর্ষে যুবদলের আহবায়ক মুঞ্জুর রশিদ রানা হঠাৎ গুরুতর অসুস্থ্য সাইদুর রহমান বাচ্চু, উন্নত চিকিৎসার  জন্য নেওয়া হলো ঢাকায়
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে চুরির চেষ্টা ব্যর্থ, আনসারের ধাওয়ায় উদ্ধার ১৫০ কেজি স্ক্র্যাব

নিজস্ব প্রতিবেদক: / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬




কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে চুরির একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ সময় চোরের দল ফেলে যাওয়া প্রায় ১৩০ থেকে ১৫০ কেজি লোহাজাতীয় স্ক্র্যাব উদ্ধার করা হয়েছে।

আনসার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে সিপিজিসিবিএল (CPGCBL) বিদ্যুৎ প্রকল্পের ‘মগ ডেইল’ বাঁধ পোস্ট এলাকার মাঝামাঝি স্থানে ১০ থেকে ১২ জনের একটি দল সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে লোহাজাতীয় স্ক্র্যাবসহ বিভিন্ন মালামাল চুরির চেষ্টা চালায়।

এ সময় ডিউটিরত আনসার সদস্য মো. সাইফ উদ্দিন (বাহার) ও মো. আরিফুর রহমান সন্দেহজনক চলাচল দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে চোরদের ধাওয়া করেন। আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরের দল প্রায় ১৩০-১৫০ কেজি লোহাজাতীয় স্ক্র্যাব ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়।

উদ্ধার করা স্ক্র্যাব নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে প্রকল্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

আনসার জানিয়েছে, এর আগেও মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে একাধিকবার চুরি ও ডাকাতির চেষ্টা হলেও বাহিনীর সদস্যরা সেগুলো প্রতিহত করেছেন। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে তারা সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর