শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ
বাথরুমে জোরপূর্বক শিশু আটকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেফতার আদাবরে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন পিরোজপুরে মোবাইল চুরির সন্দেহে কিশোরকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল এআই ক্যামেরায় প্রতারণা মামলা, গ্রেফতার ২ মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে চুরির চেষ্টা ব্যর্থ, আনসারের ধাওয়ায় উদ্ধার ১৫০ কেজি স্ক্র্যাব ঢামেক থেকে রোগী ভাগিয়ে নেওয়ার চেষ্টা, প্যাথলজি ল্যাবের দালাল আটক বৈরী আবহাওয়া: সমুদ্রে না যেতে জেলে ও নৌযান মালিকদের সতর্ক করল কোস্ট গার্ড রাজধানীতে ধাওয়া করে গাড়ি ও বিদেশী পিস্তলসহ যুবক আটক শাহজালালে যাত্রীর মোবাইল-টাকা ছিনতাই, আটক ১ আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে-টুকু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পিরোজপুরে মোবাইল চুরির সন্দেহে কিশোরকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

পিরোজপুর প্রতিনিধিঃ / ৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে গাছে বেঁধে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক জন যুবকের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পিরোজপুরের জিয়ানগর উপজেলার সেউতিবাড়িয়া গ্রামে শনিবার (১৮ জুলাই) দুপুরে একটি চুরির ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, সেউতিবাড়িয়া গ্রামের জসিম মল্লিকের বাড়ি থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি হয়। বাড়ির মালিক জসিম মল্লিকের সন্দেহ হলে তিনি এক কিশোরকে আটক করেন। পরে ওই কিশোরের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়। এরপর এলোপাথারি ভাবে মারধর করে ঐ কিশোরকে গাছে বেধে নির্যাতন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর