সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩ জেলায় আকস্মিক বন্যার পূর্বাভাস যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের ধাক্কা, বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম শরিক দলের শীর্ষ নেতাদের আজ যমুনায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ ইরাকে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত ইসলামের দৃষ্টিতে আত্মীয়তার সম্পর্ক সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাত, যুবক নিহত সোনাইমুড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ২ নোয়াখালী পুলিশ লাইন্সে কেন্দ্রীয় রোলকল, সদস্যদের কল্যাণে খোঁজ নিলেন পুলিশ সুপার পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের মিরপুর বিআরটিএতে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৮ জনের সাজা-জরিমানা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কারাগার থেকে পালানো সেই নারী বন্দি র‍্যাবের হাতে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (১৯ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) ও মুখপাত্র জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা (২১) নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি কারাগার থেকে পালিয়ে যান।

এ ঘটনায় শুক্রবার কারা কর্তৃপক্ষ গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা করেছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় কারা কর্তৃপক্ষ মামলা করেছে।

কারা প্রাচীর টপকে ওই নারী বন্দি পালিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে। আমরা জেনেছি, তিনি একজন ভাসমান নারী এবং কোনো মোবাইল ব্যবহার করেন না। তারপরও তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কারাগারের একটি বিশ্বস্ত সূত্র জানায়, বন্দি পালিয়ে যাওয়ার সময় ফ্লাডলাইট জ্বালিয়ে কারা স্টাফদের ফুটবল টুর্নামেন্ট চলছিল। উঁচু টাওয়ারে দায়িত্বে থাকা কারারক্ষীদের একটি অংশও খেলা দেখছিলেন। সেই সুযোগেই পালিয়ে যান রিম্পা।

সূত্র জানায়, চুরির মামলায় তিন মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত রিম্পা কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন। বন্দি গণনার (গুনতি) সময় তার অনুপস্থিতি ধরা পড়লে বিষয়টি প্রথম নজরে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর