শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ড্রেনে মিললো বস্তাবন্দি দেড় হাজার পিস বুলেট আন্দোলনকারীদের দ্রুত ঘরে ফিরতে বললো সিজেপি ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই’ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী ‘ধেয়ে আসছিল আগুনের দেয়াল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জের কারাবন্দির মৃত্যু বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সৌদির প্রস্তাব ফিরিয়ে তুর্কি ক্লাবে যাচ্ছেন সালাহ

অনলাইন ডেস্ক: / ৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ইউরোপীয় ক্লাব ক্যারিয়ারে নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন মিশরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। তুরস্কের ঐতিহ্যবাহী ক্লাব বেসিকতাসের সঙ্গে তার আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে আগামী মৌসুমে তুর্কি জায়ান্টদের জার্সিতেই দেখা যাবে তাকে।

অ্যানফিল্ডে টানা নয়টি মৌসুম কাটিয়ে লিভারপুলের সঙ্গে সফল অধ্যায়ের ইতি টেনেছেন সালাহ। এই সময়ে তিনি ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগসহ প্রায় সব বড় শিরোপাই জিতেছেন। পাশাপাশি গড়েছেন অসংখ্য রেকর্ড এবং ব্যক্তিগত অর্জনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন লিভারপুল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে।

গোলডটকমের বরাতে ইতালিয়ান সাংবাদিক নিকোলো শিরা জানিয়েছেন, বেসিকতাস ও সালাহর প্রতিনিধিদের মধ্যে ব্যক্তিগত শর্তাবলীতে সমঝোতা হয়েছে। এক বছরের জন্য ১২ মিলিয়ন ইউরো পারিশ্রমিকে চুক্তির বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। চুক্তিতে আরও এক বছর বাড়ানোর অপশনও রাখা হয়েছে, যা কার্যকর হলে সালাহ ২০২৮ সালের গ্রীষ্ম পর্যন্ত ক্লাবটিতে থাকতে পারবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বেসিকতাসের নতুন কোচ ভিনচেনজো ইতালিওনো ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সালাহকে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার উপস্থাপিত স্পোর্টিং প্রজেক্টই আলোচনাকে দ্রুত চূড়ান্ত পর্যায়ে নিতে সহায়তা করেছে।

বর্তমানে চুক্তির আনুষ্ঠানিক কাগজপত্র সম্পন্ন করার কাজ করছে বেসিকতাস কর্তৃপক্ষ। সব প্রক্রিয়া শেষ হলে কয়েক দিনের মধ্যেই সালাহর যোগ দেওয়ার ঘোষণা আসতে পারে।

এদিকে সৌদি প্রো লিগের একাধিক ক্লাবও সালাহকে দলে টানতে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিল। তবে বিপুল অর্থের প্রলোভন উপেক্ষা করে ইউরোপীয় ফুটবলেই ক্যারিয়ার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই মিশরীয় তারকা। ফলে তাঁর নতুন ঠিকানা হতে যাচ্ছে তুরস্কের বেসিকতাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর