বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির ট্রাম্পের স্ত্রীকে নিয়ে ভিডিও প্রকাশ: এক্স থেকে উধাও তাসনিম নিউজের অ্যাকাউন্ট ব্র্যাক ইপিএলে গ্রাহকের মানি লন্ডারিং অফিসে বসে বিতর্কিত লেনদেন, টাঙ্গাইলের এডিসির ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার বিশ্বজুড়ে ৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা বিএমডব্লিউর সাত অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বক্স অফিসে ‘দ্য ওডিসি’ রাজত্ব: রেকর্ড গড়ার পথে নোলানের মহাকাব্যিক সিনেমা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিশ্বজুড়ে ৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা বিএমডব্লিউর

অনলাইন ডেস্ক: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

জার্মান গাড়ি নির্মাতা জায়ান্ট বিএমডব্লিউ ২০২৭ সালের শেষ নাগাদ তাদের বৈশ্বিক জনবলের প্রায় ৫ শতাংশ (অন্তত ৮ হাজার) কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। ইউরোপে অত্যধিক উৎপাদন খরচ এবং চীনে গাড়ি বিক্রি আশঙ্কাজনক হারে কমে যাওয়ার কারণে প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্তের দিকে হাঁটছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও ব্লুমবার্গের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য, যেখানে স্পষ্ট বলা হয়েছে যে এই ছাঁটাইয়ের মূল ধাক্কা সামলাতে হবে জার্মানির কর্মীদেরই।

প্রতিবেদন অনুযায়ী, বিএমডব্লিউ মূলত গবেষণা, উন্নয়ন, পরিকল্পনা ও অন্যান্য কর্পোরেট বিভাগের কর্মকর্তাদের জন্য একটি বিশেষ বিদায়কালীন প্যাকেজের প্রস্তাব দিচ্ছে। তবে কারখানার সাধারণ শ্রমিকদের এই প্রস্তাবের বাইরে রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির সিইও মিলান নেদেলকোভিচ এ সপ্তাহেই কর্মীদের সঙ্গে একটি সভায় এই স্বেচ্ছায় চাকরি ছাড়ার কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। এই পরিকল্পনাটি আগামী অক্টোবর থেকে শুরু হয়ে ২০২৭ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

জার্মানির অটোমোবাইল শিল্পে মন্দার ধাক্কা বেশ কিছুদিন ধরেই দৃশ্যমান। বিএমডব্লিউর এই ঘোষণার মাত্র একদিন আগেই অপর বিখ্যাত কার প্রস্তুতকারক প্রতিষ্ঠান পোরশে ২০৩৫ সালের মধ্যে আরও ৫ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। অন্যদিকে, দেশের সবচেয়ে বড় গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফোক্সভাগেন দীর্ঘস্থায়ী মন্দা সামলাতে প্রায় ১ লাখ কর্মী ছাঁটাইয়ের কথা চিন্তা করছে। জার্মানির মূল ব্যবসায়ী সংগঠন ‘ফেডারেশন অফ জার্মান ইন্ডাস্ট্রিজ’ সতর্ক করে জানিয়েছে যে, বর্তমানে দেশটির শিল্প খাতে প্রতি মাসে প্রায় ১৫ হাজার মানুষ চাকরি হারাচ্ছেন, যা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য এক সংকটময় পরিস্থিতি তৈরি করেছে।

ইউরোপের অন্যতম শীর্ষ অর্থনীতির দেশ জার্মানি টানা কয়েক বছর ধরে প্রায় শূন্য প্রবৃদ্ধির মুখে পড়েছে। বিশেষজ্ঞরা এই পরিস্থিতির জন্য মূলত চরম জ্বালানি সংকটকেই দায়ী করছেন। রাশিয়ার ইউক্রেন অভিযানের পর বার্লিন রুশ তেল ও গ্যাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে দেশটিতে প্রাকৃতিক গ্যাসের দাম আগের তুলনায় প্রায় পাঁচগুণ পর্যন্ত বেড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর