মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
নতুন বিতর্কের জন্ম দিল এআই টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা লাল-সবুজের সতীর্থ নয়, ইংল্যান্ডে এবার মুখোমুখি হামজা-ফারহান জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার হুইলচেয়ারেই কাটছে শৈশব: সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে চায় শিশু তাসফিয়া বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা সন্ধ্যার মধ্যে ছয় জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা হোয়াটসঅ্যাপে আসছে ‘অফার অ্যান্ড আপডেটস’ ফোল্ডার, আলাদা থাকবে ব্যবসায়িক বার্তা ইউক্রেনের হামলায় কৃষ্ণসাগর উপকূল ও ক্রিমিয়ায় ছয়জন নিহত: রাশিয়া জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা আজ, বক্তব্য রাখবেন তারেক রহমান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

র‍্যাবের অভিযানে জিসান গ্রুপের তিন সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: / ৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
-প্রতীকী ছবি।

রাজধানীর খিলগাঁও, গোড়ান ও মালিবাগ এলাকায় সক্রিয় জিসান গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, ওয়াকিটকি সেটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার রাজধানীর মালিবাগ ও খিলগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার (ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া) মো. মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, সাধারণ মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে জিসান গ্রুপের সহযোগী ও মাদক কারবারি হিসেবে পরিচিত মো. স্বাধীন আহমেদ রনি (৩৫) মালিবাগ এলাকায় অবস্থান করছেন বলে জানতে পারে র‍্যাব। পরে তাঁর ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, অভিযানে রনির কাছ থেকে একটি কুড়াল, একটি চাপাতি, একটি সুইচ গিয়ার, তিনটি ওয়াকিটকি সেট এবং দুটি ওয়াকিটকি চার্জার জব্দ করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনির দেওয়া তথ্যের ভিত্তিতে জিসান গ্রুপের আরও দুই সহযোগী মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০) ও মো. মেহেদী হাসানকে (২৪) পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে তিনটি ৭ দশমিক ৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন এবং ৩৮টি গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জিসান গ্রুপের হয়ে খিলগাঁও, গোড়ান ও মালিবাগ এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা মোবাইল ফোনের পরিবর্তে ওয়াকিটকির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখতেন এবং নির্মাণাধীন ভবনের মালিক ও ঠিকাদারদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন বলে জানিয়েছে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর