বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হরমুজ নিয়ে সমঝোতার সম্ভাবনা দেখছে যুক্তরাষ্ট্র, অস্বীকার ইরানের

অনলাইন ডেস্ক: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
-এআই দ্বারা তৈরি প্রতীকী ছবি

বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে বুধবারের মধ্যেই ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, এমন চুক্তি হলে বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হতে পারে। তবে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা চলছে না বলে আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছে ইরান।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন-  যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা করছে এবং তার ধারণা, বুধবারই হরমুজ প্রণালি খুলে দেওয়া ও পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে একটি সমঝোতা হতে পারে।

হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজ থেকে ইরান টোল আদায় করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে বেসেন্ট বলেন, তার বিশ্বাস সেখানে অবাধ নৌ-চলাচল নিশ্চিত করা হবে।

তার এই মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে বলে যে দাবি করা হচ্ছে, তা অস্বীকার করেছে।

এদিকে মঙ্গলবার হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা গোলাবস্তুর আঘাতের ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটেছে।

সম্ভাব্য সমঝোতার কারণে জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন বেসেন্ট। তিনি জানান, বর্তমানে শত শত জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অপেক্ষায় রয়েছে। গত কয়েক দিনের অনিশ্চয়তার পর এখন ধীরে ধীরে বেশ কয়েকটি জাহাজ প্রণালি অতিক্রম করতে শুরু করেছে বলেও উল্লেখ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর