বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মল্লিকার প্রেমে মশগুল টম ক্রুজ, নায়িকার দাবিতে শোরগোল!

অনলাইন ডেস্ক: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
- মল্লিকা শেরাওয়াত - টম ক্রুজ।

হলিউড তারকা টম ক্রুজকে নিয়ে বিস্ফোরক এক দাবি করেছেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। ‘দ্য ট্রেইটর্স’র দ্বিতীয় মৌসুমের প্রচারমূলক একটি ভিডিওতে মল্লিকা দাবি করেছেন, টম ক্রুজের নাকি তার ওপর ক্রাশ রয়েছে। শুধু তাই নয়, হলিউডের এই তারকা তাকে ব্যক্তিগত ভিডিও পাঠিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

প্রকাশিত ক্লিপে অভিনেতা আদিত্য কুলশ্রেষ্ঠ মল্লিকাকে প্রশ্ন করেন, তার কখনো কারও ওপর ক্রাশ হয়েছে কি না, নাকি উল্টো সবাই তার ওপরই ক্রাশ খান? জবাবে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে মল্লিকা বলেন, ‘সবাই আমার ওপর ক্রাশ খায়। এখন টম ক্রুজের হয়েছে।’

এরপর নিজের দাবির পক্ষে আরও চমকপ্রদ তথ্য দেন অভিনেত্রী। তিনি বলেন, ফোনটি সঙ্গে থাকলে টম ক্রুজের পাঠানো কয়েকটি ভিডিও অন্য প্রতিযোগীদের দেখাতে পারতেন। কী ধরনের ভিডিও টম তাকে পাঠিয়েছেন জানতে চাইলে মল্লিকা জানান, একটি পার্টিতে তাদের দুজনের একসঙ্গে থাকার সময়কার একটি ভিডিও তাকে পাঠিয়েছেন হলিউড তারকা। টম ক্রুজ সম্পর্কে মল্লিকার মন্তব্য, তিনি অত্যন্ত ভালো একজন মানুষ।

মল্লিকার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা আলোচনা। কেউ তার দাবিতে বিস্ময় প্রকাশ করছেন, আবার কেউ বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। তবে টম ক্রুজকে ঘিরে মল্লিকার এমন মন্তব্য যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে, তা স্পষ্ট।

এদিকে আজ ১৩ আগস্ট থেকে প্রাইম ভিডিওতে শুরু হচ্ছে ‘দ্য ট্রেইটর্স’-এর দ্বিতীয় মৌসুম। প্রতি বৃহস্পতিবার প্রকাশিত হবে নতুন পর্ব। এবারের মৌসুমে মল্লিকা শেরাওয়াতের সঙ্গে প্রতিযোগী হিসেবে রয়েছেন রিয়া চক্রবর্তী, অভিষেক মালহান, শালিনী পাসি, শ্বেতা তিওয়ারি, দিলীপ তাহিল, ইক্কা সিং, ক্রিস্টল ডিসুজা, মুনাওয়ার ফারুকি, পারুল গুলাটি, রণবীর বরার, আদিত্য কুলশ্রেষ্ঠসহ আরও অনেকে।

সূত্র: হিন্দুস্থান টাইমস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর