শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ
শতকোটি টাকার চৌহালী-টাঙ্গাইল যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙনে বসত ভিটা বিলীন সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, গৌরী ক্রিম ও মদ জব্দ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জন আটক দুর্গানগর ইউপি কার্যালয়ে ৫ বছর ধরে নেই খাবার পানির টিউবওয়েল ভোগান্তিতে সেবাপ্রার্থীরা কাচ্চি ডাইনের চেয়ারম্যানের বিরুদ্ধে আছে ৫ মামলা,গ্রেফতার না করায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

লঘুচাপে উত্তাল মেঘনা, হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ

নোয়াখালী প্রতিনিধি : / ৬৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মেঘনা নদী উত্তাল থাকায় নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (১২ আগস্ট) থেকে হাতিয়া রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন দ্বীপে যাতায়াতকারী মানুষ। তবে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করছে কিছু ব্যক্তি মালিকানাধীন ট্রলার। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল ইকবাল ও বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক মাসুম বিল্লাহ।

উপজেলা প্রশাসন জানায়, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত জারি থাকায় গতকাল (বুধবার) থেকে হাতিয়া রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকেই হাতিয়ার নলচিরা ও চেয়ারম্যানঘাট এলাকায় যাত্রীরা নৌযানের অপেক্ষায় অবস্থান করছেন। কিন্তু নদী অত্যন্ত উত্তাল থাকায় সি-ট্রাক, স্পিডবোট, ফেরি ও যাত্রীবাহী ট্রলারসহ কোনো নৌযানই ঘাট থেকে ছেড়ে যায়নি।

তবে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যক্তি মালিকানাধীন কয়েকটি ট্রলার ঝুঁকি নিয়ে যাত্রী নিয়ে নদীতে চলাচল করছে বলে জানা গেছে। এতে যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল ইকবাল বলেন, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত বলবৎ রয়েছে। এ কারণে হাতিয়ার সঙ্গে ঢাকার নৌ যোগাযোগসহ অভ্যন্তরীণ নৌ যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, সতর্কতা সংকেত প্রত্যাহার করা হলে নৌ যোগাযোগ স্বাভাবিক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর