মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
ইটের ভাটায় হারিয়ে যাওয়া বর্ণমালা: এক কিশোরের চোখে শৈশবের ছেঁড়া পাতা মসজিদে চেয়ার ও সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা চৌহালীতে যমুনায় ভাঙন, হুমকিতে স্কুল ও ঘরবাড়ি বিমানবন্দরের নিরাপত্তায় স্কোর বেড়ে শাহজালালের ৯৪ ও ওসমানীর ৯৮ শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পেহেলগামের রেশ কাটিয়ে কাশ্মীরে কবে ফিরছে শুটিং?

অনলাইন ডেস্ক: / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

পেহেলগামে হামলার পর কাশ্মীরে শুটিং কার্যক্রম একপ্রকার বন্ধ হয়ে গিয়েছিল। সেই ভয়াবহ ঘটনার রেশ এখনও কাটেনি পুরোপুরি, তবে ধীরে ধীরে ছন্দে ফিরছে ভূস্বর্গ কাশ্মীর। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় ফের শুরু হতে পারে চলচ্চিত্র শুটিং।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেতা সুনীল শেট্টি জানিয়েছেন, আগামী ২০২৬ সালের গ্রীষ্মের মধ্যেই কাশ্মীরে শুটিং শুরু হবে। তাঁর সঙ্গে রয়েছেন নির্মাতা বিক্রম রাজদান, শাব্বির বক্সওয়ালা ও বিনয় গান্ধী।

 

একটি সীমান্ত সেনা অনুষ্ঠানে অংশ নিয়ে সুনীল বলেন,’আবারও আমাদের জম্মু ও কাশ্মীর তার হারানো মহিমা ফিরে পাবে। ভবিষ্যতেও শুটিং চলবে। কাশ্মীরের সৌন্দর্য সিনেমার জন্য অপরিসীম।’

‘বর্ডার’ ছবিতে সেনা চরিত্রে অভিনয়ের জন্য এখনও দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা করে আছেন সুনীল শেট্টি। সেই প্রসঙ্গ টানতে গিয়ে তিনি বলেন,’আমাদের বিএসএফ সদস্যরা দেশের সবচেয়ে কঠিন এলাকায় কাজ করেন। তাঁদের প্রতি সম্মান জানানো আমার কর্তব্য। ‘বর্ডার’-এর প্রশংসা এখনও পাই, যা আমার জীবনের সেরা প্রাপ্তি।’

উল্লেখ্য, সুনীল শেট্টিকে সর্বশেষ দেখা গেছে ‘হান্টার ২’ সিনেমায়। তাঁর ছেলে অহান শেট্টিও চলচ্চিত্র জগতে পা রেখেছেন। আসন্ন ‘বর্ডার ২’ সিনেমায় দেখা যাবে অহানকে, যেখানে আরও অভিনয় করবেন সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও মোনা সিং।

সূত্র: এই সময়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর