সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ
মাদক-সন্ত্রাস-চাঁদাবাজি ও সাইবার অপরাধ দমনে কঠোর হওয়ার নির্দেশ ডিআইজির উল্লাপাড়ায় বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য চলনবিলে বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ী নিহত দিল্লির বস্তিতে ৫৪ ডিগ্রি তাপমাত্রায় বেঁচে থাকার গল্প প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার : রিজভী ইরান-হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক আলোচনা চালিয়ে যাবে দক্ষিণ কোরিয়া বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, পরিচালক দায় দিলেন ড. ইউনূসের নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন অটোরিকশায় সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে রেজিস্ট্রেশন নয়
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মো. আরিফুল ইসলাম নামে (৪২) এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার দুর্গানগর গ্রামের নিজ বাড়ির পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরিফুল ইসলাম ওই গ্রামের মো: দানেজ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সোনার বাংলা সমিতি’র স্বত্বাধিকারী ছিলেন।
খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে তিনি মারা গেছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনাটি আত্মহত্যা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে নিজ বাড়ির পাশের বাগান থেকে আরিফুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।

এ বিষয়ে,উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন,মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর