সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ
স্বয়ংক্রিয়ভাবে চালকদের অ্যাকাউন্ট বন্ধ, উবারকে ১০০ কোটি ডলার জরিমানা নেদারল্যান্ডসের রাজনৈতিক প্রতিপক্ষকে বিনাবিচারে আটক বন্ধের আহ্বান ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান, নিষেধাজ্ঞার আগেই তেহরানের পাল্টা বার্তা চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব তোরা যে যা বলিস ভাই, আমার সোনার খনি চাই অস্ট্রেলিয়ার কাছে হারেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন বেঁচে আছে বাংলাদেশের আলোচিত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু গুদাম থেকে সার লুটের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আলোচিত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

অনলাইন ডেস্ক: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
-নুসরাত জাহান রাফি

ফেনীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টের রায় ঘোষণা শুরু হয়েছে।

আজ সোমবার সকাল পৌনে ১১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে রায় ঘোষণা শুরু হয়।

রায়কে ঘিরে ফেনীর সোনাগাজীতে নুসরাত জাহানের বাড়িতে নিরাপত্তা আরও জোরদার করেছে পুলিশ।

হাইকোর্ট বেঞ্চে নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের শুনানি শেষ হয় ২০ আগস্ট। শুনানি শেষে আদালত রায়ের দিন ধার্য করেন।

নারী ও শিশু নির্যাতন আইনসংক্রান্ত ডেথ রেফারেন্স, আপিল ও বিবিধ বিষয় অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য গত ১০ জুন প্রধান বিচারপতি এই বিশেষ বেঞ্চ গঠন করেন। বেঞ্চটি ১৪ জুন থেকে কার্যক্রম শুরু করে। নুসরাত হত্যা মামলার শুনানি শুরু হয় ২৮ জুলাই। মামলাটির ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর মোট ১৭ কার্যদিবস শুনানি হয়েছে।

নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হলে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলা তুলে না নেওয়ায় ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১০ এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। অগ্নিসন্ত্রাসের এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর