শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
সোনাইমুড়ী প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন এস কে গ্রুপের চেয়ারম্যান শেখ কামাল হোসেন রমনায় ককটেল হামলা:গ্রেফতার ২ আসামির তথ্যে মিলল আরও ৪টি তাজা ককটেল সিরাজগঞ্জের সলঙ্গায় ২৫৫ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী গ্রেফতার তুরাগ নদের কাছে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ উল্লাপাড়ায় ৪৭ শতাংশ জমিতে দেশি খিরা চাষ, ২০ হাজার টাকা বিনিয়োগে দুই লাখ টাকা লাভের স্বপ্ন সফরসঙ্গীদের সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী মারা গেছেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট আইএসের সঙ্গে সম্পৃক্ততা, তিন ফরাসি নাগরিকের যাবজ্জীবন খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক: স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যাত্রাবাড়ী থানা থেকে পালিয়ে যাওয়া সেই নারী আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
-মিতু আক্তার

হত্যা মামলায় রিমান্ডে থাকা মিতু আক্তার নামের এক নারী আসামি যাত্রাবাড়ী থানা থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি, পালানোর প্রায় ৪০ ঘণ্টার মধ্যেই তাকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিতু থানা থেকে পালিয়ে যাওয়ার পরপরই তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার পাশের কেরানীগঞ্জের কদমতলী এলাকায় মিতুর বান্ধবীর বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, বর্তমানে মিতু পুলিশ হেফাজতে যাত্রাবাড়ী থানায় রয়েছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর