রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২

অনলাইন ডেস্ক: / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
- ছবি: আলজাজিরা

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রুশ ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। শনিবার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কিয়েভের পশ্চিম উপকণ্ঠের বুচা জেলার মিলা এলাকায় ওই গুদামটিতে বিস্ফোরক সামগ্রী সংরক্ষণ করা ছিল। হামলার পর সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং আগুন আশপাশের বাড়িঘর ও একটি রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে।

কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তাকাচেঙ্কো জানান, হামলায় অন্তত ৫০টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন ৪২ জন। এছাড়া হামলার এলাকা থেকে ৩৮০ জনের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

নিহতদের মধ্যে দিমিত্রিভস্কা গ্রামের মেয়র তারাস দিদিচও রয়েছেন।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, মিলা গ্রামের একটি গুদামে হামলার পর বিস্ফোরণ ঘটে। আবাসিক এলাকার কাছে গোলাবারুদ সংরক্ষণের নিয়ম নেই উল্লেখ করে তিনি এ ঘটনায় তদন্তের কথা জানান।

ইউক্রেনীয় প্রসিকিউটররা গুদামে বিস্ফোরক সামগ্রী সংরক্ষণের বৈধতা নিয়ে তদন্ত শুরু করেছেন। প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় অনুমতি ও ছাড়পত্র ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাশিয়া ইউক্রেনে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ও ২৬৭টি ড্রোন ছুড়েছে। কিয়েভের অন্য এলাকাতেও হামলায় তিনজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুই বছরের এক শিশুও রয়েছে। রাজধানীর উপকণ্ঠে ১৪ বছর বয়সী এক কিশোরীও নিহত হয়েছে।

অন্যদিকে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত ও নয়জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সেভাস্তোপলেও ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর