শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ
১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন গাইবান্ধায় ৩২৫ ইয়াবাসহ নারী গ্রেফতার, স্বামী পলাতক রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ গাজীপুর থেকে নিখোঁজ, কালিয়াকৈরে অর্ধগলিত মরদেহ উদ্ধার জয়পুরহাটে ৮৩ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে এপিপি পদে নিয়োগ পেলেন এ্যাড. গোলাম হাফিজ কিরন  কালিয়াকৈরে মিথ্যা মানহানির মামলা প্রত্যাহার ও প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন ৯/১১ ঘটনার ২৫ বছর: ‘সন্ত্রাসবাদী হামলা’ না লিখতে সাংবাদিকদের নির্দেশ সিবিসির ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রের মজুত, চীন-রাশিয়াকে নিয়ে চরম উদ্বেগে যুক্তরাষ্ট্র ইনজুরি টাইমে জোড়া গোলে হার এড়াল পিএসজি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

মোংলা প্রতিনিধি: / ১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশি-বিদেশি পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত করা হচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন ও ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন। ফলে বনজীবী, জেলে, পর্যটক ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে ফিরে এসেছে নতুন উদ্দীপনা।

মাছের প্রজনন মৌসুমকে কেন্দ্র করে প্রতিবছরের মতো চলতি বছরও ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদ-নদী ও খালে মাছ আহরণ এবং অধিকাংশ পর্যটন কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি ছিল। এ সময়ে শুধুমাত্র করমজল ইকো-ট্যুরিজম কেন্দ্র সীমিত পরিসরে দর্শনার্থীদের জন্য খোলা রাখা হয়েছিল।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর পর্যটকরা সুন্দরবনের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কটকা, কচিখালী, হারবাড়িয়া, হিরণ পয়েন্ট, দুবলার চর ও নীলকমলসহ সমুদ্র উপকূলীয় ও বনাঞ্চলের বিভিন্ন স্পটে ভ্রমণের সুযোগ পাবেন। লঞ্চ, ট্যুর বোট, ট্রলার ও অন্যান্য নৌযানে চড়ে এসব স্থানে যেতে পারবেন দর্শনার্থীরা।

এদিকে নতুন পর্যটন মৌসুমকে সামনে রেখে জেলে, ট্যুর অপারেটর, লঞ্চ ও বোটচালকরাও প্রস্তুতি সম্পন্ন করেছেন। ট্যুর ব্যবসায়ী ও বন বিভাগের কর্মকর্তারা আশা করছেন, বর্ষার প্রকোপ কমে আসা এবং দীর্ঘদিন পর বন উন্মুক্ত হওয়ার কারণে বিপুলসংখ্যক পর্যটক সুন্দরবনে ভিড় করবেন।

সুন্দরবন করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, পর্যটন খাতের উন্নয়নে সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে করমজল পর্যটন কেন্দ্রে নতুন করে প্রায় এক কিলোমিটার ফুটট্রেইল নির্মাণ করা হয়েছে। পাশাপাশি একটি ঝুলন্ত সেতু ও একটি আরসিসি সেতু নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, পর্যটকদের সুন্দরবন সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে করমজলে একটি আধুনিক ইনফরমেশন সেন্টার স্থাপন করা হয়েছে। তিন মাস পর সুন্দরবনের সব পর্যটন কেন্দ্র খুলে দেওয়ায় দর্শনার্থীদের ব্যাপক সমাগম হবে বলে আমরা আশা করছি। সে লক্ষ্যে বন বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের পাশাপাশি পাস-পারমিটধারী বনজীবীরাও সুন্দরবনে প্রবেশ করতে পারবেন।

তিনি বলেন, মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে তিন মাস সুন্দরবনের নদ-নদী ও খালে মাছ ধরা নিষিদ্ধ ছিল। একই সঙ্গে করমজল ছাড়া অন্যান্য সব পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের প্রবেশও বন্ধ রাখা হয়েছিল। নির্ধারিত সময় শেষে এখন আবার পর্যটক ও বনজীবীদের জন্য সুন্দরবন খুলে দেওয়া হচ্ছে।

তিন মাসের বিরতির পর আবারও প্রাণ ফিরে পেতে যাচ্ছে বিশ্বের অন্যতম প্রাকৃতিক বিস্ময় সুন্দরবন। বন বিভাগের প্রত্যাশা, নতুন মৌসুমে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠবে সবুজে ঘেরা এই অপরূপ বনভূমি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর