রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ
হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৫ চাঁদা আদায়ে চীন ও পাকিস্তানসহ ৪ দূতাবাসে হুমকি : ডিবি নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চাঁদা দাবিতে চিকিৎসকের ওপর হামলার অভিযোগ, মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ২ উল্লাপাড়ায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষক নিহত  সরকারি দামে সার বিক্রি না করলে ডিলারশিপ বাতিল: বিএফএ কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা গোল করেও মায়ামির ভাগ্যের চাকা ঘোরাতে পারলেন না মেসি তিন সংস্থা একীভূত করে যাত্রা শুরু করলো ‘ইনভেস্ট বাংলাদেশ’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৫

যশোর প্রতিনিধি : / ২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

যশোরে পৃথক দুটি অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সদস্যরা। আটকদের মধ্যে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী মনজুরা বুড়িও (৬০) রয়েছেন। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, শনিবার রাত পৌনে আটটার দিকে যশোর সদর উপজেলার রাজাপুর জামতলা বাজার এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ মনজুরা বুড়ি, আব্দুর রাজ্জাক, সোহেল রানা ও আব্দুল গনিকে আটক করা হয়।

এ ঘটনায় পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় মামলা করেন।

ওদিকে একই রাতে সোয়া নয়টার দিকে যশোর শহরের বারান্দীপাড়া ঢাকা রোড এলাকার একটি অটোরিকশা-ইজিবাইক গ্যারেজে অভিযান চালিয়ে চৌকির নিচে লুকিয়ে রাখা ৩ কেজি গাঁজাসহ মামুন হোসেন নামে একজনকে আটক করা হয়।
এ ঘটনায় উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে কোতোয়ালী থানায় আরেকটি মামলা দায়ের করেন।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ৫ জনকে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর