রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
ভদ্রকোলে মাদকবিরোধী কমিটি, ব্যবসায়ীকে শেল্টার দিয়ে সাধারণ মানুষকে হয়রানি কাজিপুর নবাগত ইউএনওর সঙ্গে  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় ৫৯ ম্যাচ পর গোলহীন বায়ার্ন মিউনিখ কাশ্মীরের ডাল লেকে ৪১ দেশের সিনেমা নিয়ে বসছে চলচ্চিত্র উৎসব চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১০ শিশু ইউপি নির্বাচনের তফসিল চলতি সেপ্টেম্বরেই : ইসি আনোয়ারুল সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো ‘সুজন’স সার্চ ফর সোশ্যাল হিরো’ রাজশাহীর ক্রীড়া গৌরব ফেরাতে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ভূমিমন্ত্রীর ব্যবসায় উন্নতির দোয়া বেসরকারি অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে ১০ হাজার কোটি টাকার তহবিল দাবি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাঠকে খেলার উপযোগী করে তুলতে সিরাজগঞ্জের কাজিপুরে কয়েকটি খেলার মাঠ পরিদর্শন করেছেন নবাগত  উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) শাহনাজ পারভীন।
৫ সেপ্টেম্বর বিকেলে  তিনি সরেজমিনে কাজিপুর উপজেলা পরিষদ  মাঠ, পৌরসভার মডেল স্কুল সংলগ্ন  আলমপুর মাঠ এবং ইউনিয়নে সোনামুখি স্কুল  খেলার মাঠ  পরিদর্শন করে মাঠের বর্তমান অবস্থা, মাটি ভরাট, সমতলকরণ, পানি নিষ্কাশনসহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। এ সময় মাঠগুলো  দ্রুত খেলার উপযোগী করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ইউএনও বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার সুযোগ বাড়ানো প্রয়োজন। এ জন্য মাঠটি সুন্দর ও নিরাপদভাবে খেলার উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, স্থানীয় তরুণ-তরুণী ও শিক্ষার্থীরা যাতে নিয়মিত ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নিতে পারে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।
এ সময় উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয়  শিক্ষক, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর