সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুর  বীর মুক্তিযোদ্ধা আবু বাক্কার সিদ্দিকের ইন্তেকাল ; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন  রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার-২ নওগাঁর আত্রাইয়ে একটি সেতুর অভাবে দুর্ভোগে দুই জেলার ৪০ গ্রামের মানুষ কাজিপুরে খুদবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান কোদাল হাতে মাটি কেটে ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন শেরপুরে শুরু হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শেরপুরে ৩ হাজার ১শ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ সলঙ্গায় ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ভোক্তা অধিকারের জরিমানা দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় ডিজিটাল লেনদেনে সচেতনতা বাড়াতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১৪৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনে মানুষকে আরও উৎসাহিত করতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ক্যাশলেস ক্যাম্পেইন শুরু করেছে পূবালী ব্যাংক পিএলসি। ‘এক দেশ, এক কিউআর—লেনদেনে বাংলা কিউআর’ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উল্লাপাড়া পৌর শহরের গুলিস্তান এলাকার কুদ্দুস মার্কেটের সামনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি’র উল্লাপাড়া শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা প্রধান মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকটির বগুড়া আঞ্চলিক কার্যালয়ের এডিসি বিভাগের আঞ্চলিক ইনচার্জ মো. দুলাল বারী। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা এডিসি বিভাগের ইনচার্জ মাহবুবুর রহমান।

এ সময় উল্লাপাড়া বণিক সমিতির সভাপতি নিকসন কুমার আমিন, সাধারণ সম্পাদক মো. এছাক আলীসহ পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, ব্যবসায়ী, ক্যাশলেস উদ্যোক্তা এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূবালী ব্যাংক পিএলসি’র উল্লাপাড়া শাখার অফিসার (ক্যাশ) মো: ফিরোজ আলম।

ক্যাম্পেইনে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ডিজিটাল লেনদেনের বিভিন্ন সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। বিশেষ করে বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে দ্রুত, সহজ ও নিরাপদে লেনদেনের বিষয়ে সচেতন করা হয়।
আয়োজকরা বলেন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার প্রসারের সঙ্গে ক্যাশলেস লেনদেনের পরিধিও বাড়ছে। ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে ডিজিটাল লেনদেনের অভ্যাস গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর