কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
/ ৪১
বার দেখা হয়েছে
আপডেট :
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার করুন
সিরাজগঞ্জের কাজিপুরে বালুবাহী ট্রাক অনিয়মতান্তিক ভাবে বালু পরিবহন করায় অভিযান চালিয়ে সংশ্লিষ্ট বালু পয়েন্টের ম্যানেজারকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় কাজিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার মেঘাই এলাকায় বালু পয়েন্ট ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালু পরিবহনের সময় প্রয়োজনীয় কাগজপত্র, নিয়মনীতি ও নির্ধারিত শর্ত না মানার বিষয়টি ধরা পড়ে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত বালুবাহী ট্রাক ওভারলোড করায় এবং রাস্তায় বালু পরিবহনকারী ট্রাকগুলো ঢাকনা বিহীন থাকায়
বালুর ট্রাক ওভারলোডকারী সংশ্লিষ্ট পয়েন্টের ম্যানেজার মেঘাই গ্রামের খোজবারের পুত্র মনির হোসেন কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সংশ্লিষ্ট বালু পয়েন্টের ম্যানেজারকে মোট ৫৫,০০০ ( পঞ্চান্ন হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে ভবিষ্যতে সরকারি বিধিবিধান মেনে বালু উত্তোলন ও পরিবহনের জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া । তিনি বলেন, বালু উত্তোলন ও পরিবহনে সরকারি নিয়মনীতি অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, বালুবাহী ভারী ট্রাক চলাচলের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া, ধুলাবালি বৃদ্ধি এবং জনদুর্ভোগের মতো সমস্যা তৈরি হচ্ছে। প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনায় প্রাণ হানির ঘটনা ঘটছে। তাই নিয়মিতভাবে বালু পরিবহন ও বালুর পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন থানা পুলিশ টিমের সদস্য বৃন্দ।