বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের দক্ষতা বাড়াতে রেজাউল করিমের দিকনির্দেশনা হৃদরোগ হাসপাতালে দুই মোবাইল চোর আটক এসআরবি: মাদক সিন্ডিকেট নিয়ে সংবাদ প্রকাশের ক্ষোভে সাংবাদিকের বাসায় গুলি স্থানীয় সরকার নির্বাচন:সারাদেশে ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন মক্কা-মদিনার নিরাপত্তাকে রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখতে হবে : মুফতি রেজাউল করীম মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি কৃষি এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে: কৃষিমন্ত্রী শখের কবুতর বিক্রি করে অসুস্থ শিক্ষার্থী পাশে তিতুমীরের হামিদ বন্ধুকে ঘুরতে নিয়ে হত্যা, লাশ ৬ টুকরা; কারাগার থেকে পালানো সোহেল গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের দক্ষতা বাড়াতে রেজাউল করিমের দিকনির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাঙামাটির ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) প্রশিক্ষণের প্রথম ব্যাচের উদ্বোধন করেন ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মো. রেজাউল করিম।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. রেজাউল করিম নির্বাচনী দায়িত্বের গুরুত্ব তুলে ধরেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগানোর জন্য তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

১৬ সেপ্টেম্বর ১৮ এপিবিএন, রাঙামাটিতে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এটি নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের ৮১তম ভেন্যু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৮ এপিবিএনের সহ-অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. এনায়েত করিম। এ সময় এপিবিএনের এ্যাডজুটেন্ট (সহকারী পুলিশ সুপার) মো. মশিয়ার রহমান, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর