শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সর্বশেষ
কেরানীগঞ্জে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার টেলিগ্রামে ভুয়া চাকরির প্রলোভনে হাতিয়ে নেয় ৯৪ লাখ টাকা ডেমরায় ৮৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ,প্রাইভেটকার জব্দ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন ইতালিতে মানবপাচারের সময় সাগরে নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যু, গ্রেফতার ২ চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ খোকশাবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা আবু রায়হান চাঁনের জয়পুরহাটে ছাউনিবিহীন আক্কেলপুর প্ল্যাটফর্ম,রোদ-বৃষ্টির দুর্ভোগে যাত্রীরা জামালপুরে ডেঙ্গু রোগীদের মশারি বিতরণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ডেমরায় ৮৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ,প্রাইভেটকার জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর ডেমরা এলাকায় ৮৩ কেজি গাঁজাসহ মো. হান্নান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) লালবাগ বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ডিবি লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এনায়েত করির সোয়েব এসব তথ্য জানান।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ডিবি লালবাগ বিভাগের লালবাগ সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম ডেমরা থানার উত্তর সানারপাড় মৌজার মহাকাশ রোড এলাকায় অভিযান চালায়। ম্যানসন্স ল্যাবরেটরিজ (ইউনানী) নামের ওষুধ কারখানার পেছনে মো. শাহাব উদ্দিন সরকারের ২৬৮ নম্বর বাসার সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে হান্নানকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৮৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঢাকা মেট্রো-গ ৩৩-৮১৯৯ নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

গ্রেফতার হান্নানের বাড়ি কুমিল্লার দেবীদ্বার থানার জাফরগঞ্জ এলাকায়। তার বাবার নাম মৃত আব্দুল মালেক এবং মায়ের নাম জাহানারা বেগম।

ডিবি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর