রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ
এনায়েতপুরের কুখ্যাত মাদক কারবারি মুছা ইয়াবাসহ গ্রেফতার কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার হাম উপসর্গে একদিনে আরো ৯ জনের মৃত্যু মেহেরপুরকে মনে করা হয় অনলাইন জুয়ার স্বর্গরাজ্য জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৪৯ মামলা জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর গোপালগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হবিগঞ্জে নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি মাদরাসাছাত্রী মীমের ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন মির্জা ফয়সল আমিন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এনায়েতপুরের কুখ্যাত মাদক কারবারি মুছা ইয়াবাসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার দ্বাদশপট্টি এলাকার কুখ্যাত মাদক কারবারি মুছা মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। মুছা মৃত নবা মন্ডলের ছেলে। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও কিছু নগদ অর্থ জব্দ করা হয়।

রবিবার দুপুরের দিকে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এনায়েতপুর থানার ওসি জাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার রাতে আড়কান্দি বাজার সংলগ্ন দক্ষিণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
​গ্রেপ্তারকৃত মুছা মন্ডল (৪৭) দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাজা সহ বিভিন্ন ধরণের মাদকের বড় চালান এনে এলাকায় সরবরাহ করে আসছিলেন। ইতোমধ্যে দ্বাদশপট্টি সহ আশপাশের এলাকায় মাদকে ছয়লাভ করেছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় সচেতন মহল জানান, এনায়েতপুর থানা এলাকা সহ আশেপাশের বিভিন্ন গ্রাম অঞ্চলে মাদক সহজলভ হওয়ায় স্কুল শিক্ষার্থী, তরুণ যুব সমাজ সহ বহু মানুষ মাদকের ছোবলে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে । এই
মাদক কারবারের সাথে যারা যুক্ত রয়েছে সকল সিন্ডিকেট কে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর