মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
ইতালি নেওয়ার কথা বলে মিশরে আটকে নির্যাতন-দেহব্যাবসা করাতো চক্রটি রোডক্র্যাশে তরুণদের হতাহত বেশি, সড়ক নিরাপত্তা আইন চায় তারা গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৩ জেলেকে জীবিত উদ্ধার জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় হামিদুলের যাবজ্জীবন নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ যাত্রীকে ১২ মিনিটে প্রথম লাগেজ দিতে হবে, সর্বশেষ ৪০ মিনিটে জাতিসংঘের আপত্তি উপেক্ষা করে রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া উলিপুরে কেন্দ্রীয় নির্দেশ উপেক্ষা করে বিএনপির ইউপি ফরম বিক্রি, কারণ দর্শানোর নোটিশ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গায় স্থানীয় বিএনপি নেতা জিল্লুর রহমান সরকারের বিরুদ্ধে জাল স্বাক্ষরের মাধ্যমে অবৈধ সাবলিজ নিয়ে সরকারি (মসজিদ পুকুর) দখলের অপচেষ্টা ও প্রকৃত লিজ গ্রহিতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সলঙ্গা থানার আঙ্গারু মৎস্য সমিতির সভাপতি রফিকুল ইসলামের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে মৌখিক বক্তব্যে আঙ্গারু মৎস্য সমিতির সভাপতি রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, সলঙ্গা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জিল্লুর রহমান সরকার স্বাক্ষর জাল করে অবৈধভাবে সাবলিজ নেওয়ার মাধ্যমে সরকারি মসজিদ পুকুরটি দখলের ষড়যন্ত্র করছেন। শুধু তা-ই নয়, এই বেআইনি দখলের প্রতিবাদ করায় ও নিজেদের অধিকার রক্ষা করতে চাওয়ায় ভুক্তভোগী সদস্যদেরকে হয়রানি করার উদ্দেশ্যে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করা হচ্ছে।

এ সময় ভুক্তভোগীরা ভূয়া সাবলিজ বাতিল, দখলচেষ্টা বন্ধ এবং মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির তীব্র প্রতিবাদ জানান। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্ত জিল্লুর রহমান সরকারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে আঙ্গারু মৎস্য সমিতির অন্যান্য সদস্যবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর