বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রবাসীদের জন্য বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে তাকওয়া ভিলেজ ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭ মালচিং পদ্ধতিতে বেগুন চাষ, ১৫০ শতাংশ জমিতে লাভের স্বপ্ন কৃষক ফজলুল হকের জিয়ানগরে ছাত্রলীগ নেতার ৮৫ বছর বয়স্ক অসুস্থ পিতাকে গ্রেফতার করেছে পুলিশ ইতালি নেওয়ার কথা বলে মিশরে আটকে নির্যাতন-দেহব্যাবসা করাতো চক্রটি রোডক্র্যাশে তরুণদের হতাহত বেশি, সড়ক নিরাপত্তা আইন চায় তারা গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৩ জেলেকে জীবিত উদ্ধার জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় হামিদুলের যাবজ্জীবন নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্রবাসীদের জন্য বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে তাকওয়া ভিলেজ

নিজস্ব প্রতিবেদক: / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রবাসী বাংলাদেশীদের জন্য বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে অবকাশ ও সেবা খাতের অন্যতম প্রতিষ্ঠান তাকওয়া ভিলেজ লিমিটেড। শুধুমাত্র প্রবাসীদের জন্য প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি ২০ শতাংশ ছাড় চলবে ১ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত।

২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে প্রতিষ্ঠানটির বানানীস্থ কর্পোরেট কার্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন তাকওয়া ভিলেজের উপদেষ্টা, সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্ণেল আব্দুল বাতেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীম রেজা মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ.কে মাহবুবুল হক, ভাইস চেয়ারম্যান ডা: এনামুল হক টিটো, অন্যতম পরিচালক অবসরপ্রাপ্ত কমান্ডার শফিকুল ইসলাম সহ তাকওয়া ভিলেজ পরিচালনা পর্ষদের বিভিন্ন সদস্য ও কর্মকর্তারা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫ কিলোমিটার, আন্তর্জাতিক বাণিজ্য মেলা কেন্দ্র থেকে ৩ কিলোমিটার এবং ডিপ্লোমেটিক জোন গুলশান থেকে ১৪ কিলোমিটার দূরবর্তী রাথুরা-উলুখোলা এলাকায় তাকওয়া ভিলেজ প্রকল্পে কর্পোরেট টাওয়ার, পাঁচ তারকা মানের হোটেল, রিসোর্ট, পিকনিক কর্নার, অডিটোরিয়াম, সেমিনার হল, অর্গানিক ফুড কোর্ট, এমপি থিয়েটার, মসজিদ এবং ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্রের পাশাপাশি অর্গানিক কৃষি উৎপাদনের বৃহৎ প্রকল্প থাকবে বলে জানা গেছে। তাকওয়া ভিলেজ প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীদের সম্মানে প্রকল্পের শেয়ার ক্রয়ে ৬০ দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইনে ১ লাখ ২০ হাজার টাকা ছাড় দেয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল বাতেন তাকওয়া ভিলেজের পরিকল্পনার প্রশংসা করে বৃহৎ এই প্রকল্পটির সুষ্ঠু বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

প্রকল্পের বিভিন্ন সেবা ও অবকাশমূলক আয়োজন প্রসঙ্গ তুলে ধরে এর বাণিজ্যিক সম্ভাবনা প্রসঙ্গে কথা বলেন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ.কে মাহবুবুল হক।

সভাপতির বক্তব্যে শামীম রেজা মন্ডল বলেন, নৈতিক ডেসটিনেশন ও স্বয়ং সম্পন্ন কমিউনিটির ভিত্তিতে প্রকল্পটি চলছে৷ ইতোমধ্যে নির্মাণ কাজ শুরু হয়েছে। এই প্রকল্পে প্রবাসী বাংলাদেশী ভাই-বোনদের যুক্ত করতেই বিশেষ ক্যাম্পেইন চালু করা হয়েছে। প্রবাসীদের নিরাপদ ও ব্যবসা সফল বিনিয়োগে উদ্বুদ্ধকরণের পাশাপাশি দেশে থাকা পরিবারের নির্ভরযোগ্য কমিউনিটি তৈরিতে প্রকল্পে প্রবাসীদের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। প্রবাস জীবন শেষে একজন রেমিট্যান্স যোদ্ধা যেন সঠিক দিক নির্দেশনা ও একটি বাণিজ্যকেন্দ্র পায় সে বিষয়টি নিশ্চিতের চেষ্টা করছে তাকওয়া ভিলেজ।

সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা রক্ষার পাশাপাশি প্রবাসীদের সকল সুবিধা-অসুবিধা ও যোগাযোগ সংশ্লিষ্ট একটি ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানানো হয় অনুষ্ঠানে। ৬০ দিনের বিশেষ ক্যাম্পেইনে প্রবাসীদের অংশগ্রহণ প্রকল্পকে সমন্বিত করবে এবং প্রবাসীদের সমৃদ্ধ করবে বলেও আশা প্রকাশ করেন তাকওয়া ভিলেজ কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর